,

আহা! এ কোন বার্সেলোনা!

news-image

গত মওসুমে ট্রেবল শিরোপা জিতেছে বার্সেলোনা। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, কোপা দেল রে’ ও স্প্যানিশ লা-লিগায় দাপট দেখিয়েই শিরোপা জিতেছে। কিন্তু প্রাক-মওসুমে প্রীতি ম্যাচে দুর্গতির বৃত্ত থেকে বেরই হতে পারলো না তারা। টানা তিন ম্যাচ হেরে আত্মবিশ্বাস তলানিতে তাদের। যুক্তরাষ্ট্র সফরে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে তিন ম্যাচের দুটিতেই হারে তারা। একমাত্র জয়টি পায় স্বাগতিক ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে। তবে পরের দুই ম্যাচে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির কাছে হারে। এবার তারা ২-১ গোলে হারলো ইতালির ক্লাব ফিওরেন্তিনার কাছে। তবে দল হারলেও দারুণ ফর্মে আছেন তাদের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। রোববার ফিওরেন্তিনার বিপক্ষে গোল করেন তিনি। এ নিয়ে প্রাক-মওসুমে প্রীতি চার ম্যাচে তিন গোল করলেন তিনি। এর আগে লা গ্যালাক্সি ও চেলসির বিপক্ষে গোল করেন তিনি। রোবরার শুরু থেকে ফিওরেন্তিনার বিপক্ষে বিপদে পড়ে বার্সেলোনা। ১২ মিনিটের মধ্যেই ইতালির এ ক্লাবটিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ২১ বছর বয়সী মিডফিল্ডার ফেদেরিকো বার্নার্ডেচি। তিনি ৪ ও ১২ মিনিটে দুই গোল করেন। অবশ্য এর ৫ মিনিট বাদেই কাতালানদের সমতায় ফেরান সুয়ারেজ। এতে তাদের খেলায় ফেরার সম্ভাবনা জেগে ওঠে। কিন্তু ফিওরেন্তিনার জমাট রক্ষণে শেষ পর্যন্ত বার্সা সমতায় ফিরতে পারেনি। দলের প্রাণভোমরা মেসি ও নেইমারের অভাবটা ভালই টের পাচ্ছে বার্সেলোনা। নিজ দেশের হয়ে কোপা আমেরিকায় খেলায় তাদের ছুটি একটু বেশি ছিল। ছুটি শেষ হওয়ার আগেই তারা বার্সেলোনায় ফিরেছেন। অনুশীলনও করছেন তারা। তবে দলের সঙ্গে এদিনও খেলেননি তারা। প্রাক-মওসুম প্রীতি ম্যাচে বার্সেলোনার আক্রমণ ভাগে নেতৃত্ব দিচ্ছেন লুইস সুয়ারেজ ও পেদ্রো। কিন্তু তারা দলকে জয়ে রাখতে পারেননি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা