,

কোনো শিক্ষার্থীই ভর্তির বাইরে থাকবে না : শিক্ষামন্ত্রী

news-image

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, একাদশে ভর্তি নিয়ে যা ঘঠেছে তা সবাই দেখেছে তবে আমি বলতে চাই, কোনো শিক্ষার্থীই ভর্তির বাইরে থাকবে না। সবার সমস্যার সমাধান করা হবে। বুধবার দুপুরে পাঠ্যপুস্তক ভবনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন বইয়ের উদ্বোধন অনুষ্ঠান শেষে একাদশে ভর্তির জটিলতা প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী আরো বলেন, আগামী বছর থেকে ছিটমহলের শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হবে। সেই সঙ্গে ছিটমহলগুলোতে স্কুল খোলার বিষয়ে সরকার উদ্যোগ নেবে। অনুষ্ঠানে বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ-এ দুটি বইয়ের পরিমার্জিত সংস্করণ এবং ইংলিশ ফর টুডের নতুন সংস্করণ উদ্বোধন করেন তিনি। উল্লেখ্য, একাদশ শ্রেণীতে প্রথম পর্যায়ে ভর্তির দ্বিতীয় দিনে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। ভর্তি জটিলতায় ১ জুলাই বুধবার অনেক কলেজেই ক্লাস শুরু করা সম্ভব হয়নি। এ ছাড়াও বুধবার ব্যাংক বন্ধ থাকায় কলেজে গিয়ে ভর্তি হতে না পেরে ফিরে এসেছেন অনেক শিক্ষার্থী। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ