,

ছবি বিনিময় সহজ করবে ‘মোমেন্ট’

news-image

প্রযুক্তি ডেস্ক : কোনো অনুষ্ঠানে যারা আপনার ছবি তোলে সেগুলো কী সহজে ফেরত দেয়? ছবির জন্য বন্ধুদের কাছে ধরনা দিতে হয়। আবার আপনার কাছেও হয়তো বন্ধুদের ছবি থেকে যায়। ছবি বিনিময় করাটা ঝামেলা বলেও মনে করেন অনেকে। ফেসবুক এবার এই ঝামেলা দূর করে ছবি বিনিময় করার সহজ সুবিধা আনল।

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ছবি বিনিময় করার একটি নতুন ফিচার গতকাল সোমবার উন্মুক্ত করেছে ফেসবুক। এই ফিচারটি ব্যবহার করে আইফোন ও অ্যান্ড্রয়েডচালিত ফোন ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক বন্ধুদের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে ছবি বিনিময় করতে পারবেন।

‘মোমেন্ট’ নামের ফেসবুকের এই ফিচারটি ফেসবুকের অংশ না হয়ে বরং স্মার্টফোনে একটি আলাদা অ্যাপ হিসেবে আসবে। এই অ্যাপ ব্যবহার করে বন্ধুদের মধ্যে ছবি বিনিময় করা যাবে সহজে।

ফেসবুকের পণ্য ব্যবস্থাপক উইল রুবেন এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘সাধারণত বন্ধুরা ছবি তুললে সে ছবি পাওয়া কঠিনই হয়ে পড়ে। কোনো গ্রুপ ছবি তোলা হলে সকলেই সেই ছবিটি তাদের ফোনে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। যেমন কেউ যদি কোনো বিয়ের অনুষ্ঠানে যান তখন সারা দিনে অনেকেই অনেক ছবি তোলেন। সেই ছবি বিনিময় করার জন্য দ্রুত কোনো ব্যবস্থা খোঁজেন তাঁরা। কারণ এই ছবিগুলো দ্রুত সংগ্রহ করে না রাখলে ছবি আর পাওয়া যায় না। ছোট-খাটো অনুষ্ঠানগুলো ক্ষেত্রেও এ বিষয়টি দেখা যায়। ফেসবুকের নতুন অ্যাপ্লিকেশনটি গ্রুপ তৈরি করে বন্ধুদের মধ্যে ছবি শেয়ার করার সুবিধা দেবে।

ফেসবুকের কর্মকর্তা আরও জানিয়েছেন, ‘ব্যক্তিগতভাবেও দ্রুত ও সহজে নির্দিষ্ট বন্ধুর কাছে ছবি পৌঁছে দেওয়ার সুবিধা রয়েছে এই অ্যাপ্লিকেশনে। এখন দুই বন্ধু পরস্পর ছবি বিনিময় করতে পারবেন। এ ছাড়াও মোমেন্ট অ্যাপ্লিকেশনে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি রয়েছে যা অনেকটাই ফেসবুকে ট্যাগ সিস্টেমের মতো কাজ করবে।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে এই ফিচারটি চালু হলেও শিগগিরই বিশ্বের অন্যান্য দেশের ফেসবুক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হচ্ছে মোমেন্ট। (ফেসবুক নিউজরুম)

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের