,

মোদি খালেদা বৈঠক শুরু

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হোটেল সোনারগাঁওয়ে উপস্থিত হয়েছেন। রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে যাত্রা শুরু করে ৩.৪৪ টা মিনিটে এসে পৌঁছান। বিকেল ৪টায় শুরু হওয়া মোদি-খালেদার এ বৈঠকের সময়সীমা ২০ মিনিট। বৈঠকে চেয়ারর্পাসন বেগম খালেদার সঙ্গে উপস্থিত রয়েছেন ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ রয়েছেন।

এই বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন ইত্যাদি ইস্যুতে মোদির সঙ্গে বিএনপি প্রধান কথা বলবেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

বিএনপির কয়েকজন নেতা জানান, যেহেতু কূটনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট তাই , কূটনৈতিক নেতাদের নিয়েই ওই বৈঠকে যাবেন খালেদা। বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের মাঝে তুলে ধরবেন ড. আব্দুল মঈন খান।

উল্লেখ্য, খালেদা জিয়ার সঙ্গে ৬ সদস্যর প্রতিনিধি দল আসলেও কিছুক্ষণ সময় মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন বেগম জিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে