,

সুলতানপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবসময়ই নিবেদিত থাকবো -ফিরোজুর রহমান ওলিও

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৯৮ লক্ষ ২১ হাজার ৭ শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়য়নবাসীর উপস্থিতিতে ব্যতিক্রমী ভাবে উন্মুক্ত বাজেট সভার মাধমে আনুষ্ঠানিক বাজেট ঘোষণা করেন ইউনিয়নের ৪ বারের নির্বাচিত ইউনয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও।

বাজেট ঘোষণার প্রাক্কালে বক্তব্যে তিনি বলেন, ১৯৯৪ সাল থেকে সুলতানপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে ২২তম এই বাজেট ঘোষণা করা হচ্ছে। এলাকাবাসীর উপস্থিতিতে সকলের পরামর্শ নিয়ে উন্মুক্তভাবে এই বাজেট ঘোষণা  করতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন বর্তমান সরকার তৃণমূল পর্যন্ত স্থানীয় সরকার ব্যবস্থাকে ঢেলে সাজাতে যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করছে।সরকার সহ বিদেশী দাতা সংস্থার মাধ্যমে ইউনিয়নের ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে সরকার সহ বিভিন্ন দাতা সংস্থার ভ’মিকাকে তিনি সাধুবাদ জানান। তিনি বলেন আমি ব্যক্তিগত ভাবে এলাকাবাসীর কল্যাণ এলাকার উন্নয়নের জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছি ভবিষ্যতেও করবো। প্রায় দু যুগের কাছাকাছি সময় পর্যন্ত এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা আমাকে অণুপ্রাণিত করেছে। সুলতানপুরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা ও দোয়া চাই।

বাজেট সভায় অতিথি হিসেবে ছিলেন ইউপিজিপির ডিস্ট্রিক ফেসিলেটর শংকর দেবনাথ, নাদিরা সুলতানা, এম আই এস মশিউর রহমান। অন্যান্যের মধ্যে ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য আলহাজ্ব আবুল খায়ের, কবিতা রাণী সালেহা বেগম,হাজী মহসিনুর রহমান বাদশা মিয়া প্রমুখ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন এলাকাবাসীর পক্ষে শাহজাহান খান , সোহরাব খান এলাদত খাঁসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় ৫ শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ মুরুব্বীয়ান, সাংবাদিক,শিক্ষক সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়েছে। এবারই প্রথম উন্নুক্ত এ বাজেট সভা আয়োজন এবং অংশগ্রহণ মতামত পরামর্শ প্রদান করতে পেরে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন শুধু সরকারী ভাবেই নয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উদার মানসিকতায় ব্যক্তিগত ভাবে ইউনিয়নের সেবায় অনন্য ভ’মিকা রেখেছেন যা অভ’তপূর্ব এবং স্মারক হয়ে আছে। এলাকার মানুষ উন্নয়নকাজে সর্বাত্মক সহযোগিতারও অঙ্গীকার ব্যক্ত করেন।  এছাড়াও কৃষি শিক্ষা অবকাঠামো খাতে বরাদ্দ বৃদ্ধি এবং এলাকায় নবীন প্রবীণদের চিত্ত বিনোদন, তথ্য প্রযুক্তির সম্পৃক্ততার জন্য ব্যয়ের খাত, এলাকায় শিশু প্রবীণদের জন্য পার্ক, আইটি পার্ক নির্মাণের দাবী করেন। উন্মুক্ত বাজেট সভার আয়োজন এবং এই উদ্যোগের জন্য ইউপি চেয়ারম্যানের ভ’য়শী প্রসংসা করেন।  স্বাগত জানান। অতিথি হিসেবে বক্তৃতায় ইউপিজিপির ডিস্ট্রিক ফেসিলেটর শংকর দেবনাথ, এম আই এস মশিউর রহমান বলেন, উন্নয়ন কাজ বাস্তবায়নে সকলের অংশগ্রহণ মতামত পরামর্শ অত্যন্ত প্রয়োজন এ ক্ষেত্রে সুলতানপুরে বাজেট অধিবেশন এর আয়োজন একটি সফল আয়োজন। সম্মিলিত ভাবে উন্নয়ন কাজকে গতিশীল করতে এ বাজেট সভা অণুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন। বাজেট অধিবেশনে সকলকে স্বাগত জানান ইউপি সচিব সঞ্জিত লাল সাহা, সহযোগিতা করেন তথ্য সেবা কেন্দ্রের সঞ্জয় দেবনাথ। সবশেষে ইউপি চেয়ারম্যানের ব্যবস্থাপনায় মধ্যাহ্ন ভোজে ৫ শতাধিক মানুষ অংশ নেয়।

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের