,

লিবিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটিতে বাংলাদেশি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবার সরকারের এক মুখাপাত্র জানিয়েছেন, অনেকে নৌকায় করে অবৈধভাবে ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টা করছে। এ কারণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মুখপাত্র হাতেম উরাইবি নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। গত বছর রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ হারানোর পর থেকে এ সরকারের কেন্দ্র এখন দেশের পূর্বে। বার্তা সংস্থা রয়টার্সকে উরাইবি বলেন, বাংলাদেশিরা লিবিয়ার প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে আসে। কিন্তু এরপর ইউরোপে অবৈধ অভিবাসনের উদ্দেশে রওনা দেয়। এ সিদ্ধান্ত অবৈধ অভিবসানের বিরুদ্ধে লড়াইয়ে সরকারী প্রচেষ্টার অংশ বলে তিনি উল্লেখ করেন। এছাড়া বিস্তারিত কোন তথ্য তিনি দেননি। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের