,

বাস্তবতার কঠিন মাটিতে পা রাখার সময় মেয়রদের

news-image

ডেস্ক রির্পোট : ওয়াদা যানজট দূর করার। শহরে সন্ত্রাস নির্মূলের। গ্যাস-বিদ্যুৎ পানি সমস্যা সমাধানের। ঢাকার দুই নতুন মেয়রের নির্বাচনী প্রতিশ্রুতি এগুলো। কিন্তু এখন বাস্তবতার কঠিন মাটিতে পা রাখার সময়। দেখা যাচ্ছে, নির্বাচনের আগে দেয়া অনেক প্রতিশ্রুতিই বাস্তবায়নের এক্তিয়ার নেই মেয়রদের। নগর বিশেষজ্ঞরা বলছেন, যতটুকু এক্তিয়ার আছে, মেয়ররা যদি শুধু ততটুকুই ঠিকভাবে কাজে লাগাতে পারেন, নগরবাসী সন্তুষ্ট হবে।
ইশতেহারে যানজট নিরসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছন নির্বাচিত মেয়ররা। পরিচ্ছন্ন-সবুজ-আলোকিত-মানবিক নগর গড়তে চেয়েছেন তারা। আছে পানি, গ্যাস ও বিদ্যুৎ সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি। বলেছেন, শহর হবে স্মার্ট, ডিজিটাল, নিরাপদ, স্বাস্থ্যকর, অংশগ্রুহণমূলক ও সুশাসিত। বুড়িগঙ্গাসহ বিভিন্ন নদী ও খাল দখলমুক্ত ও নিরাপদ রাখারও অঙ্গীকার করেছেন। এর অনেকগুলিই আকাশ-কুসুম।
নাগরিক সেবা নিশ্চিত করতে মেয়রকে সরকারের ৫৬টি সংস্থার ওপর নির্ভল করতে হয়। দক্ষ সমন্বয়কের অভাব আছে এসব সংস্থাগুলোর মধ্যে। এই অবস্থায় নাগরিক সেবা নিশ্চিত করতে সুষম সমন্বয় করতে হবে মেয়রকেই।
সিটি নির্বাচনের আগে বার বারই নগর সরকারের প্রয়োজনীতার কথা বলেছেন সংশ্লিষ্টরা। সেটা প্রতিষ্ঠার দাবি জোরালো করার ভারও তাদেরকেই নিতে হবে।-ইন্ডিপেন্ডেন্ট টিভি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা