,

ঢাবিতে শনিবার থেকে কনসার্ট ফর নেপাল…

news-image

দফায় দফায় ভূমিকম্পে বিপর্যস্থ নেপালের কাঠমান্ডু। দেখা দিয়েছে অনেকটা মানবিক বিপর্যয়। এ অবস্থায় নেপালের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা।

পিছিয়ে নেই প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সহানভূতির হাত বাড়িয়ে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের উদ্যোগে শনিবার (০২ মে) বিকেল থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী কনসার্টের। টিএসসির সামনে খোলা মাঠে আয়োজন করা হয়েছে দু’দিনব্যাপী ‘কনসার্ট ফর নেপাল’।

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালনের এই মরমী গানের শিরোনামটিকে সামনে রেখে আর্তমানবতার সেবায় দুইদিন বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ কনসার্ট।

কনসার্ট ফর নেপালের আয়োজক সূত্রে জানা গেচে, নেপালের মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তহবিল সংগ্রহ করতে ওই কনসার্টের আয়োজন করা হয়েছে। সংগৃহিত অর্থ বাংলাদেশে নেপাল দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সেদেশে অর্থ অথবা ত্রাণ আকারে পাঠানো হবে।

জানা গেছে, কনসার্টটি মূলত সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরাই আয়োজন করছে। তবে এখানে দেশের নবীন প্রবীণ শিল্পীরা সংহতি প্রকাশ করে অংশ নিতে চাইলে সাদরে গ্রহণ করা হবে।
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা