বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীকে মহিমান্বিত করেছে ইসলাম

আমাদের সময়.কম : ১৮/০৪/২০১৫

islam womenবর্ষবরণের দিনে বখাটেপনা ও নারী লাঞ্চনার যে দাপুটে মহড়া হয়ে গেল তা এখন সময়ের হট টপিক। নির্লজ্জতা ও অসভ্যতায় তা যে স্বরণকালের যেকোনো ঘটনাকে টপকে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। নীচতা, হীনতা ও চারিত্রিক দীনতার অতলে তা তলিয়ে গেছে নিঃসন্দেহে। মানব ইতিহাসের চরম উৎকর্ষতার এই সময়েও জঘন্য এই ঘটনাগুলো আমাদেরকে ইতিহাসের অন্ধকার কিছু সময়ের কথাই স্বরণ করিয়ে দেয়। ইসলাম পূর্ব যুগে নারী ছিল সমাজের এক নিকৃষ্ট কীট। নারী জন্ম ছিল অবৈধ। তাই জন্মের পর জীবন্ত প্রোথিত হওয়াই ছিল তার অবধারিত নিয়তি। ইসলাম নারীকে সম্মান ও মর্যাদার এক অনন্য উচ্চতায় আসীন করছে। পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ আল কোরআন, যাতে নারী নামে একটি স্বতন্ত্র ও সুদীর্ঘ সূরা আছে। মহানবী নারী জন্মকে উৎসাহিত করে ঘোষণা করলেন, যে ব্যক্তির দুটি কন্যা সন্তান হবে, আর সে তাদের লালন পালন করে তাদের বিয়ে দিবে তার জন্য রয়েছে জান্নাত। তিনি আরো বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। বোখারি

অথ্যাৎ, স্ত্রীর স্বীকরোক্তির ওপর পুরুষের ভালো হওয়া নির্ভর করছে। আমাদের ধর্মীয় ও সামাজিক অনুশাসনগুলো মাতৃজাতির প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মানের অনুভূতিই জাগ্রত করে। এতটা জমজমাট অশ্লীলতার আয়োজন বোধহয় এ দেশে এর আগে আর হয়নি। মিডিয়া, সুশীল সমাজ ও নারীবাদীদের অনেকটা নিরাপদ নিরবতা এদেশের ধর্মপ্রাণ মানুষকে মর্মাহত করেছে। নারীর প্রতি সকল বখাটেপনা দূর হোক, বখাটেরা আইনের আওতায় আসুক, নারীরা সুস্থ থাকুন, চলতে থাকুন এবং লড়তে থাকুন সকল অপশক্তির বিরুদ্ধে। ইসলাম সে যুগে নারীকে উদ্ধার করেছে। এ যুগেও ইসলাম হাত বাড়িয়ে ডাকছে। এসো ইসলামের সুশীতল ছায়াতলে। যেখানে থাকবে না বখাটের উৎপাত। থাকবে শুধু শান্তি, শান্তি আর শান্তি।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক