শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোগী দর্শন ও মুসলমানের হক

alazhar_70964 (1)লাইফস্টাইল ডেস্ক : হজরত আবু মুসা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ক্ষুধার্তকে আহার দাও, রোগীর খোঁজখবর নাও এবং বন্দিদের মুক্ত কর। (বুখারি)

হজরত আবু হোরাইরা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, এক মুসলমানের ওপর অন্য মুসলমানের পাঁচটি হক আছে। ১. সালামের উত্তর দেওয়া। ২. রোগীর খোঁজখবর নেওয়া। ৩. জানাজার সঙ্গে যাওয়া। ৪. দাওয়াত কবুল করা। ৫. হাঁচিদানকারীর উত্তর দেওয়া। (মুসলিম)

মহানবী (সা.) আরও বলেন, এক মুসলমানের ওপর অন্য মুসলমানের হক ছয়টি। জিজ্ঞাসা করা হলো- ইয়া রসুল্লাহ! সেগুলো কি কি? তিনি বললেন, ১. যখন তুমি কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবে তাকে সালাম দিবে। ২. তোমাকে সাহায্যার্থে বা খাবার জন্য ডাকলে তুমি সাড়া দিবে। ৩. তোমার কাছে মঙ্গল কামনা করলে তুমি তার মঙ্গল করবে। ৪. হাঁচি দিয়ে আলহাম্দুলিল্লাহ বললে তুমি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবে। ৫. অসুস্থ হলে তার খোঁজখবর নিবে। ৬. মৃত্যুবরণ করলে জানাজা দাফন ইত্যাদিতে শরিক হবে। (মুসলিম)।

হজরত বারা ইবনে আযেব থেকে বুখারি ও মুসলিমে বর্ণিত অপর হাদিসে আরও দুটি হকের কথা বলা হয়েছে। সেগুলো হলো- ১. শপথকারীকে সত্যায়িত করা। ২. মজলুমের সাহায্য করা। (মিশকাত)।

হজরত সাওবান (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) ইরশাদ করেন- নিশ্চয় কোনো মুসলমান যখন তার অপর মুসলমান ভাইয়ের রোগ দর্শনে যায়, তখন সেখান থেকে ফিরে আসা পর্যন্ত সে যেন বেহেশতের ফল ভক্ষণে লিপ্ত থাকে। (মুসলিম)।

নবী কারীম (সা.) আরও বলেন, তোমরা কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার জীবন সম্পর্কে তার দুর্ভাবনা দূর কর। কেননা, তোমাদের এ সান্ত্বনা তাকদির ফেরাতে না পারলেও তার মন তো খুশি হবে। (তিরমিজি)।

মহানবী (সা.) আরও বলেন, যে ব্যক্তি রোগী দর্শন করে, সে রহমতের সাগরে প্রবেশ করতে থাকে। যখন সে রোগীর কাছে গিয়ে বসে, তখন সে রহমতের মধ্যে ডুবে যায়। (আহমদ)।

হজরত ওমর (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করন, তুমি কোনো রোগীর কাছে গেলে তোমার জন্য দোয়া করতে বল। কেননা, রোগীর দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। (ইবনে মাজাহ্)।

হজরত আবু হোরাইরা (রা.) থেকে বর্ণিত, নবী করীম (সা.) বলেন, কোনো ব্যক্তি রোগী দেখার জন্য গেলে আসমান থেকে এক ফেরেশতা ঘোষণা দিতে থাকে যে, তুমি খুশি হও, তোমার চলাফেরা ভালো হোক এবং বেহেশতে তুমি একটি উচ্চমর্যাদার আসন গড়ে নিলে। (ইবনে মাজাহ)।

হজরত আলী (রা.) বলেন, আমি রসুল (সা.) কে বলতে শুনেছি, কোনো মুসলমান দিনের প্রথম ভাগে অন্য মুসলমান রোগী দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকে। আর দিনের শেষভাগে গেলে পরদিন সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকে। উপরন্তু ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি বাগান থাকবে। (আবু দাউদ)।

রসুল (সা.) আরও বলেন, যে ব্যক্তি ভালোভাবে অজু করে, সাওয়াবের আশায় কোনো মুসলমান রোগী দেখতে যায়, তাকে জাহান্নাম থেকে ষাট বছরে অতিক্রম্য পরিমাণ দূরত্বে রাখা হবে। (আবু দাউদ)।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি