,

দৈনন্দিন ব্যবহার্য যে ১০ টি জিনিসে লুকিয়ে থাকে মারাত্মক জীবাণু

usingলাইফস্টাইল ডেস্ক : হুটহাট রোগে ভোগার অর্থ এই নয় যে আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকেন। নিজে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও কিন্তু আপনি রোগে ভুগতে পারেন। কীভাবে জানেন? আমাদের দৈনন্দিন ব্যবহার্য অনেক জিনিসপত্রে লুকিয়ে থাকে অনেক মারাত্মক সব জীবাণু, যা সম্পর্কে আমাদের ধারনা নেই। আমরা খুব সহজেই এই সব জিনিস ব্যবহার করি এবং এরপর হাত পরিষ্কারের প্রয়োজন বোধ করি না, এতে করেই জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে পড়ি খুব সহজে।

১) টেলিফোন
টেলিফোন এমন একটি জিনিস যা যে কেউ ব্যবহার করে থাকেন। বিশেষ করে দোকানের এবং অফিসের টেলিফোন। নানা রোগের জীবাণু টেলিফোনের মাধ্যমেও ছড়ায়। তাই টেলিফোন ব্যবহারের সময় সতর্ক থাকুন। অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপস ব্যবহার করতে পারেন।

২) শিশুদের খেলনা
আদরের শিশুকে ধুলোবালি থেকে রক্ষা করেন ঠিকই। কিন্তু আপনি জানেন কি শিশুদের খেলনাতেও লুকিয়ে থাকে অনেক মারাত্মক জীবাণু। সুতরাং নিয়মিত পরিষ্কার রাখুন।

৩) লাইট/ফ্যানের সুইচ
যেখানেই যান না কেন লাইট/ফ্যানের সুইচে তো হাত দিতেই হয়। শুধু বাইরের নয় ঘরের এই ইলেকট্রিক্যাল জিনিসগুলোর সুইচে লুকিয়ে থাকে অনেক জীবাণু। সুতরাং ব্যবহারের সময় সতর্ক থাকুন।

৪) কম্পিউটার কী বোর্ড
কম্পিউটারের কী বোর্ড অনেকেই নিয়মিত পরিষ্কার করেন না। ঘরের কম্পিউটারের চাইতে বেশি ব্যবহার হয় বাইরের কম্পিউটার যেখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের হাত পড়ে। সুতরাং এখানেও লুকিয়ে থাকে জীবাণু।

৫) এটিএম মেশিন
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন এটিএম মেশিন। লুকিয়ে থাকা জীবাণু কিন্তু এই এটিএম মেশিনের মাধ্যমেও প্রবেশ করতে পারে আপনার দেহে। সুতরাং রক্তু সাবধানতা অবলম্বন করুন।

৬) শপিংয়ের ট্রলি
শপিং মলে ঢুকে শপিং ট্রলি টেনে নেন নিজের সুবিধার্থেই। কিন্তু আপনার আগে এই ট্রলি কতজন ব্যবহার করেছেন জানেন? তাই সতর্ক থাকুন। হাতের কাছে রাখুন হ্যান্ড স্যানিটাইজার।

৭) বাথরুমের সিংকে
সবচাইতে বেশি জীবাণু থাকে বাথরুমে। বাথরুমের সিংকে হাত মুখ ধুয়ে জীবাণু মুক্ত হওয়ার জন্যই না হয় গেলেন। কিন্তু এই সিংকেও রয়েছে লুকানো জীবাণু। একটু সাবধান থাকুন। এমনকি ব্যবহারের তোয়ালে সিংক থেকে যতোটা দূরে সম্ভব রাখুন।

৮) লিফটের বাটন
ফ্লু এবং ঠাণ্ডা সর্দির বেশীরভাগ জীবাণু লুকিয়ে থাকা এবং ছোড়ানর মূল স্থান হচ্ছে লিফটের বাটন। তাই লিফটের বাটন ব্যবহারের পর অবশ্যই হাত পরিষ্কার করে নেবেন।

৯) রিমোট কন্ট্রোল
ঘরের টিভির রিমোট কন্ট্রোল নিয়ে কাড়াকাড়ি করেন ভালো কথা, কিন্তু জানেন কি এতেও লুকিয়ে থাকে মারাত্মক সব জীবাণু? অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইপসের মাধ্যমে রিমোট কন্ট্রোলটি পরিষ্কার রাখুন।

১০) দরোজার হাতল
ঘরে বাইরে যেখানেই যান না কেন দরোজার হাতল তো ব্যবহার করতেই হয়। কিন্তু প্রচুর জীবাণু লুকিয়ে থাকে এই স্থানটিতেও। সুতরাং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে