,

‘স্বাধীনতা পুরস্কার’ পেতে যাচ্ছেন নায়ক রাজ রাজ্জাক

Rajjak-1বিনোদন প্রতিবেদক : দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে দেশের জন্য যারা অসামান্য অবদান রেখেছেন তাদের পুরস্কৃত করতে ১৯৭৭ সালে চালু হয় ‘স্বাধীনতা পদক’ বা ‘স্বাধীনতা পুরস্কার’। সেই থেকে প্রতিবছরই এই সম্মাননা পুরস্কার দিয়ে আসা হচ্ছে দেশের নানান গুণীজনদের। এবার ২০১৪ সালের পুরস্কারের অধীনে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে ‘স্বাধীনতা পদক’ বা স্বাধীনতা পুরস্কার’ লাভ করতে যাচ্ছেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নায়ক রাজ রাজ্জাক।
আগামী ২৫ মার্চ তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সম্মাননা লাভ করবেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে নায়ক রাজ রাজ্জাক বলেন, ‘সত্যিই ভীষণ ভালো লাগছে। বলা যায় আমার পরিবারের সদস্যদের মধ্যে এক অন্যরকম আনন্দ বইছে। ভালো লাগছে এই ভেবে যে স্বাধীনতা পুরস্কারটি সময়মতোই পেতে যাচ্ছি। আমি দেশের মানুষের প্রতি, আমার ভক্ত দর্শকের প্রতি সর্বোপরি সরকারের প্রতি ভীষণ কৃতজ্ঞ যে আমাকে জীবদ্দশায় এই সর্বোচ্চ সম্মাননা দিতে যাচ্ছেন। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি-সবসময়।’
এদিকে আজ নায়ক রাজ রাজ্জাক অভিনীত চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কার্তুজ’ মুক্তি পেতে পাবে। এতে আরও অভিনয় করেছেন প্রয়াত চাষী নজরুল ইসলাম, নিপুণ, সম্রাট, সোহান খান, ফারজানা রিক্তা, শিমুল খান প্রমুখ।
এদিকে নায়ক রাজ রাজ্জাক এর আগে চলচ্চিত্রে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অধীনে ‘আজীবন সম্মাননা’ এবং পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। যেসব চলচ্চিত্রে অভিনয়ের তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেগুলো হচ্ছে জহিরুল হকের ‘কী যে করি’, আজিজুর রহমানের ‘অশিক্ষিত’ , মহিউদ্দীনের ‘বড় ভালোলোক ছিলো’, চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’ এবং রহিম নেওয়াজের ‘যোগাযোগ’। এই পাঁচটি চলচ্চিত্রে তার বিপলীতে যথাক্রমে অভিনয় করেছেন ববিতা, অঞ্জনা, অঞ্জু, দোয়েল ও শবনম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ