,

ফাল্গুনের সাজে সাজিয়ে নিন নিজেকে

downloadলাইফস্টাইল ডেস্ক : পহেলা ফাল্গুন, ১৩ ফেব্রুয়ারি। শীতের ঠাণ্ডা, রুক্ষতা, শুষ্কতাকে বিদেয় করে দিতেই যেন আসছে ফাল্গুন। এখনই আবহাওয়ায় লেগেছে ফাল্গুনের হাওয়া। আমাদের বাঙালি মনে এই ফাল্গুনকে বরণ করে নেয়ার প্রস্তুতি চলছে। নারী পুরুষ সকলেই কিন্তু বসন্ত বরণের আয়োজনে ব্যস্ত। প্রকৃতির পাশাপাশি নিজেদেরও নতুন রূপে সাজিয়ে বসন্তকে আমন্ত্রন জানাতে প্রস্তুত হচ্ছেন অনেকেই। ছুটির দিন হওয়াতে এবারের বসন্ত বরণ আরও বেশি মুখরিত হয়ে উঠবে। উৎসবের সাজে সেজে উঠবেন সবাই। নিজেকেও পিছিয়ে রাখবেন না। বসন্ত বরণের উৎসবের সাথে নিজেকে সাজিয়ে নিন অপরূপ করে।

মেয়েদের সাজ                       images
১) পোশাক
ফাল্গুনে মেয়েদের প্রথম পছন্দ থাকে বাসন্তি কিংবা হলুদ রঙের পোশাক। বিশেষ করে শাড়ি সকলেরই প্রথম পছন্দ হয় বসন্ত বরণে। এর পাশাপাশি চলে টিয়া, সবুজ, হলদে রঙের সাথে মিলিয়ে নানা ধরণের শাড়ি, চেক কাপড় ও অন্যান্য পোশাক। কামিজ, কুর্তি, শাড়ি, টপস সব কিছুতেই আনুন বসন্তের ছোঁয়া।

২) জুয়েলারি
খাঁটি বাঙালিয়ানা সাজে সাজতে চাইলে বেছে নিন ফুলের গহনা। বিশেষ করে গাঁদা ফুলের তৈরি গহনা শাড়ির সাথে সবচাইতে ভালো মানিয়ে যাবে। অথবা গাঁদা ফুলের মালার সাথে গোলাপ ফুলের লকেট ইত্যাদিও চমৎকার হবে। এছাড়াও পুঁতির মালা চলবে সাজ পোশাকে। আর হাত ভর্তি কাঁচের চুড়ি তো থাকা চাই-ই চাই। শাড়ির সাথে পড়ে নিন গোল একটি টিপ।

৩) মেকআপ
এখনই কড়া রোদ উঠা শুরু হয়েছে, তাই ফাল্গুনে দিনের বেলা বেশি মেকআপ নিয়ে বাইরে না যাওয়াই ভালো। হালকা মেকআপেই আকর্ষণীয় হয়ে উঠুন। ফেসপাউডার ও কনসিলার ব্যবহারে সাধারণ বেস মেকআপ দিয়ে নিন। হালকা করে ব্লাশন লাগান। কমলা রঙের লিপস্টিক বেছে নিন। চাইলে পোশাকের রঙের সাথে মিলিয়েও লাগাতে পারেন লিপস্টিক। গাঢ় ও মোটা করে একেদিন কাজল। চুল বেঁধে নিতে পারেন খোঁপা করে কিংবা ছেড়ে রাখতে পারেন। কানে গুঁজে দিতে পারেন ফুল। ব্যস, হলে গেলো মেকআপ।

ছেলেদের সাজ
১) পোশাক
পাঞ্জাবী, ফতুয়া, টি-শার্ট যাই পড়ুন না কেন তাতে রাখুন ফাল্গুনের ছোঁয়া। পছন্দ করুন লাল, হলুদ, সবুজ রঙের অথবা এগুলোর চেক মিশেলের কাপড়। বেশ মানিয়ে যাবে।

২) আনুসাঙ্গিক
ছেলেদের তো গহনা বা মেকআপের প্রয়োজন হয় না। তবে একটু টুকিটাকি আনুসাঙ্গিক রাখতে পারেন সাথে, যেমনঃ হাতঘড়ি, সানগ্লাস, রুমাল অথবা মাথায় বেঁধে নিতে পারেন গামছা। দারুণ মানিয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ