,

ফেশিয়াল করার পরেও ত্বক নির্জীব? জেনে রাখুন কী করবেন!

Facial_Menuলাইফস্টাইল ডেস্ক : ত্বকের যত্ন নিতে আজকাল অনেক নারী ও পুরুষ পার্লারে গিয়ে ফেশিয়াল করে থাকেন। ফেশিয়ালের কারণে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ত্বকের ভিতর থেকে ময়লা দূর হয়, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস পরিষ্কার হয়ে থাকে। কিন্তু ফেশিয়াল করার পর প্রথম কয়েকদিন ত্বক দেখায় খুব উজ্জ্বল ও প্রাণবন্ত। কিছুদিন চলে যাওয়ার পরেই আগের মতো ত্বক হয়ে যায় তৈলাক্ত, দেখা দেয় ব্রনের উপদ্রব ইত্যাদি আরও নানা সমস্যা। তাই ফেশিয়াল করার পরেও কী করে ত্বকের স্বাস্থ্য ও উজ্জ্বলতা ঠিক রাখবেন জেনে রাখুন প্রয়োজনীয় টিপস।

যা করবেন
১। সপ্তাহে ২/৩ দিন ফেশিয়াল স্ক্রাবার ব্যবহার করুন।

২। ওটের সাথে সাদা ডিমের অংশ ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর হাত ভিজে হাতে ঘষে ধুয়ে ফেলুন।

৩। গোলাপ জ্বল, লেবুর রস মুলতানি মাটির সাথে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।

৪। একইভাবে মধু, লেবুর রস, ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়েও মুখে লাগাতে পারেন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

এই উপায়ে প্রতিদিন ত্বকের যত্ন নিলে দেখবেন ফেশিয়ালের পরেও ত্বকের স্বাস্থ্যও ভালো থাকবে এবং উজ্জ্বলতা থাকবে অটুট। তবে শুধুমাত্র ঘরোয়া রূপচর্চা করলেই যে ত্বকের স্বাস্থ্য ও উজ্জ্বলতা ভালো থাকবে তা নয়। নিজের ডায়েট মেন্যুতে রাখতে হবে স্বাস্থ্যকর খাবার। সুন্দর ত্বকের জন্য সবচেয়ে বেশি জরুরি হল পানি, তাই সুস্থ থাকতে ও ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে প্রতিদিন ৭/৮ গ্লাস পানি খেতে ভুলবেন না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ