,

শিশুসহ আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

bsf-final_114112_0_119725আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অনুপ্রবেশের দায়ে শিশুসহ আটক চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।

শনিবার সকাল ১১টার দিকে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।

এই চার বাংলাদেশি হলেন- গাজীপুরের কালিগঞ্জ থানার পানজুল গ্রামের রমেন চন্দ্র দাস (২৪), তার স্ত্রী স্বপ্না রাণী দাস (২১) ও ছেলে অনয় চন্দ্র দাস (৪) এবং নওগাঁর আত্রাই থানার খোদাবক্স আলীর ছেলে নজরুল ইসলাম (২২)।

হিলি চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল মান্নান জানান, গত ২২ জানুয়ারি দুপুরে তারা অবৈধভাবে ভারতের হিলিতে প্রবেশ করেন। এ সময় কর্তব্যরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।

তিনি জানান, পরে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে আলোচনার পর বিএসএফ তাদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে আটক চার জনকে শনিবার হিলি চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর