,

২৪ ঘণ্টা ফেসবুক বন্ধ!

c37999074401e815b5213a9e03ffa218-1.-facebook-closedআন্তর্জাতিক ডেস্ক :২৪ ঘণ্টা কী ফেসবুক বন্ধ রাখা সম্ভব? হতেও পারে। গ্রাহকের মতামতকে যদি প্রতিষ্ঠান প্রাধান্য দেয়, তবে বছরে অন্তত এক দিন ফেসবুক থেকে ছুটি পেতে পারেন ফেসবুক ব্যবহারকারীরা। নতুন বছরে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। দ্য ইনডিপেনডেন্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুকের বার্ষিক কার্যক্রম ‘২০১৫ নিউ ইয়ার চ্যালেঞ্জ’ উপলক্ষে এ বছরে বাস্তবায়নযোগ্য ধারণা আহ্বান করেছিলেন মার্ক জাকারবার্গ। এরই পরিপ্রেক্ষিতে লাখো ধারণা জমা পড়ে। এর মধ্যে জাকারবার্গকে যে চ্যালেঞ্জ নিতে সবচেয়ে বেশি মানুষ আহ্বান করেছেন, তা হচ্ছে—বছরে অন্তত এক দিন ফেসবুক বন্ধ করে দেওয়া।মার্ক জাকারবার্গ

মার্ক জাকারবার্গ

 



অ্যান্থনি ফার্গুসনের মতে, এক দিনের জন্য হলেও জাকারবার্গের ফেসবুক বন্ধ রাখা উচিত, যাতে মানুষ বাস্তব জীবনের কোনো অপরিচিত একজন মানুষের সঙ্গে কথা বলতে উত্সাহী হয়। ফার্গুসনের এই মতের সঙ্গে অনেকে একাত্মতা ঘোষণা করে এক দিন ফেসবুক ছুটি ঘোষণা করার আহ্বান করেছেন, যাতে মানুষ এ সময় আরও সৃজনশীল কোনো কাজ করতে পারেন।

ফেসবুক বন্ধ রাখা ছাড়াও ফেসবুকে ‘সরি’ বাটন যুক্ত করার আহ্বান জানিয়েছেন অনেকেই।

ফেসবুকে বিভিন্ন বিষয়ে জাকারবার্গ তাঁর মন্তব্য জানালেও এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। গ্রাহকদের এই চ্যালেঞ্জ জাকারবার্গ গ্রহণ করলে বছরে এক দিন অন্তত ছুটি পাবেন ১৩০ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারী।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা