,

বাঞ্ছারামপুর হাসপাতালের দেড় বছরের কাজ আট বছরে শেষ হয়নি

bancharampur-map-editedএম এ আউয়াল : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ ৮ বছরে ও শেষ হয়নি। এলাকার সাধারন মানুষের উন্নত স্বাস্থ্য সেবার লক্ষ্যে সরকার ২০০৬ সালে বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় হাসপাতালে রুপান্তরিত করা হয় । এতে নির্মাণ কাজে ব্যয় ধরা হয় ৪ কোটি ৪৭ লক্ষ টাকা। হাসপাতালের টি এইচ ও ডাঃ হাবিবুর রহমান জানান ,ঠিকাদারের গাফিলতিতে দফায় দফায় নির্মাণ কাজ বন্ধ থাকার কারনে স্বাস্থ্য সেবা দেয়া কষ্ট হচ্ছে ।নতুন ভবনের  নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ে শেষ না করায় উপজেলার সাড়ে তিন লাখ মানুষ চিকিৎসা সেবায় দুর্ভোগ পোহাচ্ছে। সরজমিনে ঘুরে দেখা গেছে যে, হাসপাতালের মূল ভবনের ডাক্তারদের রুমে চেয়ার টেবিল গুলো ভেঙ্গে গেছে ,দরজা জানালা গুলোর অবস্থা নাজুক । হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি না থাকায় জটিল রোগীদের অপারেশনসহ অন্যান্য চিকিৎসার জন্য যেতে হয় জেলা সদর ব্রাহ্মণবাড়িয়া অথবা ঢাকা শহরে । টয়লেটের সবগুলো দরজা ভাঙ্গা,পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে টয়লেট ব্যবহার করা যায়না । পানির পাম্প খারাপ নলক’প অকেজো। খাবারের মান ভাল নয় বলে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অভিযোগ ।
হাসপাতালে জেনারেটর না থাকার কারনে বিদ্যুৎ চলে গেলে মোমবাতি অথবা হারিকেন জ্বালিয়ে রোগীদের ইনজেকশান দিতে হয় । হাসপাতালে ওষধের সংকট,হিসটাসিন ও প্যারাসিট্যামল ট্যাবলেট ছাড়া কোন  ওষধ পাওয়া যায়না বলে জানান বেডে থাকা রোগীরা । নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন কর্মচারী জানান সন্ধ্যার পর অসমাপ্ত  নতুন ভবনের বিভিন্ন কক্ষে চলে অসমাজিক কার্যকলাপ, কোয়াটারে থাকা লোকজন ভয়ে দেখে ও না দেখার ভান করে থাকে । কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে এর প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হাসপাতালের পরিবেশ নষ্ট হয়ে যাবে ।

 

 

 

এ জাতীয় আরও খবর

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক