,

মোবাইল ফোনের গতি দ্বিগুণ হবে

83403718ce528eca2e65f4413cb930f2-Mobile

আন্তর্জাতিক ডেস্ক :সম্প্রতি গবেষকেরা এমন একটি ক্ষুদ্র সার্কিট তৈরি করেছেন যার সাহায্যে মোবাইল ফোন কিংবা অন্যান্য তারবিহীন যন্ত্র আরও দ্বিগুণ গতিতে তথ্য আদান-প্রদান করতে সক্ষম হবে। কম খরচে এই সার্কিট তৈরির উপায় উদ্ভাবন করেছেন বলে দাবি মার্কিন গবেষকদের। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই। 

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বেতার তরঙ্গ গ্রহণ ও ছাড়ার ক্ষেত্রে অধিক দক্ষতাসম্পন্ন সার্কিট তৈরি করেন। তাঁরা দাবি করেছেন, এটি মোবাইল ফোনে ব্যবহার করা হলে ব্যান্ডউইথ দ্বিগুণ করে দিতে পারে। এটি একই সময়ে একই ফ্রিকোয়েন্সি—তা তরঙ্গে সংকেত গ্রহণ ও সম্প্রচার করতে পারে।

নেচার ফিজিক্স নামক সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা-সংক্রান্ত নিবন্ধ।

গবেষকেরা দাবি করেছেন, ‘ম্যাগনেটিক ফ্রি রেডিও ওয়েভ সার্কুলেটর’ নামের এ উদ্ভাবনটি ছোট আকারের ও সাশ্রয়ী উপাদান দিয়ে তৈরি করায় তা মোবাইলের মতো পণ্যেও ব্যবহার করা যাবে। ভবিষ্যতে যন্ত্রটিকে আরও ছোট করে তা কাজে লাগানোর পরিকল্পনা করছেন তাঁরা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর