,

ফেসবুক ছেড়ে কোথায় তরুণেরা?

e59ded9572a45ab6261c87742c9f0f09-facebookআন্তর্জাতিক ডেস্ক :এখন ফেসবুকে রোজ কারা যায়? তরুণ-তরুণীরা? ১৩০ কোটিরও বেশি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের এই সাইটটি এখন আর তরুণদের জায়গা নয়। তরুণেরা এখন ফেসবুকের বদলে নতুন নতুন ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসগুলো ব্যবহারে বেশি আগ্রহী। খবর আইএএনএস-এর।

৩২টি দেশের এক লাখ ৭০ হাজার ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ফেসবুক আর তরুণদের আগ্রহের জায়গায় নেই। তরুণেরা এখন ফেসবুকের বদলে বার্তা আদান-প্রদান করার সেবাগুলোতে বেশি সময় কাটাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ১৬ থেকে ১৯ বছর বয়সী তরুণদের ৬৬ শতাংশের মত হচ্ছে তাঁরা ফেসবুকে খুবই কম যান।

বাজার গবেষণাপ্রতিষ্ঠান গ্লোবাল ওয়েব ইনডেক্স (জিডব্লিউডআই) প্রকাশিত ‘সোশ্যাল সামারি ফর কিউ৩ ২০১৪’ নামের প্রতিবেদনে বলা হয়েছে, তরুণেরা এখনো সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার পুরোপুরি ছেড়ে দেননি কিন্তু এই সাইটে তাঁদের পারস্পরিক যোগাযোগ কমে গেছে। ফেসবুক ব্যবহারকারী অনেক বেশি হলেও গত দুই বছরে ফেসবুকে ছবি বিনিময় করা এবং বার্তা পাঠানোর হার ২০ শতাংশ কমে গেছে। ৩০ শতাংশ তরুণ বলেন, তাঁদের বন্ধুরা ইনস্টাগ্রাম বা অন্য ইনস্ট্যান্ট মেসেজিং সেবা ব্যবহার শুরু করায় তাঁরা ফেসবুক ব্যবহার কমিয়ে দিয়েছেন। 

ফেসবুকে সক্রিয় ব্যবহারকারী যেমন কমেছে, তেমনি এর মেসেঞ্জার অ্যাপটিও তরুণদের পছন্দের তালিকা নেই। এ ক্ষেত্রে স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ্লিকেশন তরুণদের কাছে বেশি পছন্দ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার তরুণদের কাছে স্ন্যাপচ্যাট বেশি জনপ্রিয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ