বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াহু মেইল ব্যবহারকারীরা ক্ষুব্ধ

2aa7e2e1a7b998f3d176ee6b768ca9d3-yahooআন্তর্জাতিক ডেস্ক :বারবার ইয়াহু মেইল সেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা একদিকে যেমন হতাশ হচ্ছেন আবার অনেকেই ক্ষুব্ধ হয়ে ইয়াহু মেইল ব্যবহার ছেড়ে দিচ্ছেন। ১৪ নভেম্বর শুক্রবার ইয়াহুর মেইল সেবা বন্ধ হয়ে গেলে মাইক্রোব্লগ টুইটারে অনেকেই ইয়াহু মেইল নিয়ে তাঁদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এক খবরে এএফপি এ তথ্য জানিয়েছে।জনপ্রিয় অনলাইন সেবাদাতা ওয়েবসাইটগুলোর বিশ্লেষক প্রতিষ্ঠান ডাউনরাইটনাউ ডটকম ওয়েবসাইটে সম্প্রতি ইয়াহু মেইল সেবা বন্ধ হয়ে যাওয়ার একটি চার্ট প্রকাশ করেছে।

টুইটারে হ্যাসট্যাগ ইয়াহু মেইল ব্যবহার করে অনেকেই, ‘আবার ইয়াহু মেইল বন্ধ’, ‘পুরোপুরি হতাশ’ এমন টুইট করেছেন।

একজন লিখেছেন, আর কারও ইয়াহু মেইল ব্যবহারে এমন ধারাবাহিক সমস্যা হচ্ছে? ১৫ বছর পরে আমি ইয়াহু মেইল ব্যবহার ছেড়ে দেওয়ার কথা ভাবছি।’

ইয়াহু মেইল সেবা বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে এএফপিকে ইয়াহু কর্তৃপক্ষ জানিয়েছে, মেইল সমস্যা সমাধানে কাজ চলছে। অল্প কিছু ব্যবহারকারী এ সমস্যার মুখে পড়েছেন। আমরা এই অসুবিধার জন্য ক্ষমা চাইছি এবং গ্রাহকদের এই প্রয়োজনীয়তার বিষয়টি বুঝতে পারছি।বর্তমানে ইয়াহু মেইল সেবা ব্যবহার করেন বিশ্বের ১১ কোটি মানুষ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা