,

হারিয়ে যাচ্ছে গুগল গ্লাস!

86060_google-glass2আন্তর্জাতিক ডেস্ক :আস্থা হারাচ্ছে গুগল গ্লাস। সম্প্রতি এমনই তথ্য সামনে উঠে এসেছে।  বছর দুয়েক আগে বাজারে খুব ধুমধাম করে এসেছিল গুগল সার্চ ইঞ্জিনের গ্লাস। জানা গেছে, এই গ্লাস চোখে পড়লে ইন্টারনেটের সাহায্যে রাস্তার দিক নির্দেশ ছাড়াও বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে দাবি করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। কিন্তু বাজারে আসার পর বিভিন্ন কারণে এই গুগল গ্লাস জনপ্রিয়তা হারাতে শুরু করে। এই গুগল গ্লাসে ছিল ফেসবুক, ট্যুইটারের মত মোট ১০০টি জনপ্রিয় অ্যাপ।

বিশেষজ্ঞদের মতে, জনপ্রিয়তা হ্রাসের কারণ অতিরিক্ত দাম, ইন্টারনেট পরিষেবা ক্রমাগত সমস্যা এবং সিগন্যাল ড্রপ। এর ফলে দেড় শ ডলার দিয়ে এই গুগল গ্লাস কেনার পক্ষে অনেকেই বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। পাশাপাশি সিগন্যাল ড্রপ হওয়ার ফলে গুগলের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিভিন্ন গ্রাহকেরা।
অন্যদিকে গুগল সার্চ ইজ্ঞিনের পক্ষ থেকে জানান হয়েছে, ২০১৫ সালে নতুন রূপে ফের আত্মপ্রকাশ করবে গুগল গ্লাস। এর ফলে গ্রাহকদের মধ্যে গ্লাসের প্রতি আগ্রহ ফের বৃদ্ধি পাবে বলে আশাবাদী সংস্থা।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর