,

ইবোলা ডটকম বিকোল দুই লাখ ডলারে!

338be49aa7b63782c0de2bff6b389f23-ebola

আন্তর্জাতিক ডেস্ক :ইবোলা নিয়ে এখন সারা বিশ্বই আতঙ্কিত। এরই মধ্যে ইবোলার নাম পুঁজি করে ব্যবসাও করছেন অনেকে। পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে ইবোলা ডটকম নামের ডোমেইনটির দামও বাড়ছিল হু হু করেই। শেষ পর্যন্ত ডোমেইনটির মালিক দুই লাখ মার্কিন ডলার দামে এটি বিক্রি করে দিয়েছেন। এ ডোমেইন কিনেছে রাশিয়ার উইড গ্রোথ ফান্ড, যা আগে ওভাশন রিসার্চ নামে পরিচিত ছিল। প্রতিষ্ঠানটি ওষুধ হিসেবে গাঁজার ব্যবহার নিয়ে প্রচারণা চালায়।ইবোলা ডটকম ডোমেইন নামটি ২০০৮ সালে কিনে রেখেছিল নেভাদা ব্লু স্ট্রিং ভেঞ্চার্স নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নিজেদের ইন্টারনেট রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট ও ব্র্যান্ডিং প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দেয়।নেভাদা ব্লু স্ট্রিং ভেঞ্চার্স তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘আপনার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সুন্দর নাম খুঁজছেন? আমরা তা সরবরাহ করতে পারি।’ প্রতিষ্ঠানটির অধীনে আফ্রিকানম্যাংগো ডটকম, ফুকুশিমা ডটকম ও রাস্পবেরিকিনোটস ডটকমের মতো বিভিন্ন নাম রয়েছে।ইবোলা ডটকম ওয়েবসাইটে ইবোলা-সংক্রান্ত বিভিন্ন তথ্যও রয়েছে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ ইবোলায় আক্রান্ত হয়েছেন এবং চার হাজার ৯০০ জন মারা গেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ