,

আগুন নেভানোর উড়ুক্কু যন্ত্র!

1e77336ea6453285b955c727358b8d80-fireঅনলাইন ডেস্ক :আগুন নেভাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকলে অগ্নিনির্বাপক দলকে অনেক সময় কঠিন সমস্যার মুখোমুখি হতে হয়। কখনো উচ্চতার জন্যও আগুন নেভানো কষ্টকর হয়ে পড়ে। এসব ক্ষেত্রে আগুন নেভানোর কাজে সাহায্য করতে পারবে এমন একটি উড়ুক্কু যন্ত্র তৈরির কাজে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এ প্রতিষ্ঠানটি উড়ুক্কু অগ্নিনির্বাপক যন্ত্র তৈরির কাজ হাতে নিয়েছে। নাসার গবেষকেরা ড্রোন বা চালকবিহীন ছোট বিমানসদৃশ যন্ত্র তৈরি করছেন, যা কোথাও আগুন লেগেছে কি না তা যেমন শনাক্ত করতে পারবে, তেমনি সেই আগুনের শিখা নিভিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতেও সাহায্য করবে। এই উড়ুক্কু অগ্নিনির্বাপক ড্রোনের নকশা করেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে নাসার ল্যাংলি গবেষণা কেন্দ্রের গবেষকেরা।

নাসার অ্যারোস্পেস প্রকৌশলী মাইক লোগান জানিয়েছেন, উড়ুক্কু এই অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে ধোঁয়ার উৎস বের করা যাবে এবং এতে যে ক্যামেরা রয়েছে তার সাহায্যে আগুনের উৎপত্তিস্থল শনাক্ত করা যাবে। ইতিমধ্যে ভার্জিনিয়ার পানগোতে মিলিটারি এভিয়েশন মিউজিয়ামে চালকবিহীন এই উড়ুক্কু যন্ত্রটির পরীক্ষাও চালানো হয়েছে। এ ড্রোন তৈরিতে খরচ হবে পাঁচ হাজার থেকে ১০ হাজার ডলার। প্রতিবার ওড়ার সময় এর খরচ ৫০ ডলারের মতো। ড্রোনটি ৪০ থেকে ৫০ মাইল বেগে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত উড়তে পারে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা