,

সমুদ্র সম্পদকে কাজে লাগান : প্রধানমন্ত্রী

hasina===সমুদ্র সম্পদের অপার সম্ভাবনাকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়নকে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্টারন্যানাশলাল ওয়ার্কশপ: ব্লু-ইকোনমি শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশসহ ২০টি দেশ এই কর্মশালায় অংশ নিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সম্পূর্ণ একক প্রচেষ্টায় দুই দিনব্যাপী এ কর্মশালাটি আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ভূ-কেন্দ্রিক উন্নয়নের পাশাপাশি সমুদ্রভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড আমাদের সামনে খুলে দিতে পারে উন্নয়নের নতুন দিগন্ত। এই ক্ষেত্রে সমুদ্র সম্পদের অপার সম্ভাবনাকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়নকে নিশ্চিত করতে হবে। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মৎস্যমন্ত্রী সাইফুল হক, নৌমন্ত্রী শাহজাহান খান প্রমুখ।
দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে : মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, নেদারল্যান্ডস, ফিলিপাইন্স, থাইল্যান্ড, ওমান, ভারত, ইরান, কেনিয়া, তাঞ্জানিয়া, মরিশাস, চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, সিসেল, বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী