,

পাকিস্তানে বিক্ষোভ অব্যাহত, পিটিভির সম্প্রচার শুরু

pakitan tvপাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির ভেতর থেকে নিরাপত্তা বাহিনী সরকার বিরোধী বিক্ষোভকারীদের হটিয়ে দেয়ার পর সেখান থেকে আবার সম্প্রচার শুরু হয়েছে।

বিক্ষোভকারীরা পিটিভি ভবনে ঢুকে পড়ার পর এর সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ গত কয়েকদিন ধরে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে আছে।

বিরোধী নেতা এবং সাবেক ক্রিকেটার ইমরান খান এবং প্রভাবশালী ধর্মীয় নেতা তাহির উল কাদির এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন।

গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত তিনজন নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়েছেন।
ইমরান খান এবং তাহির উল কাদির তাদের সমর্থকদের প্রতি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।
ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের বাইরে সোমবারও পুলিশের সঙ্গে বিক্ষোভাকারীদের সংঘর্ষ হয়েছে।

বিক্ষোভকারীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবি জানাচ্ছেন। তার বিরুদ্ধে দুর্নীতি এবং নির্বাচনে কারচুপির অভিযোগ আনছেন বিরোধী নেতারা। শরিফ অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

পাকিস্তানের এই রাজনৈতিক সংকটে মধ্যস্থতার চেষ্টা করছে সেনাবাহিনী। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা