,

কথা বলবে ওয়াশিং মেশিন-ফ্রিজ-কুকার!

washingmachine_19951

এবার কথা বলবে ওয়াশিং মেশিন, ফ্রিজ ও কুকার! শুনতে অবাক করা খবর মনে হলেও আধুনিক প্রযুক্তির কল্যাণে এটা এখন সত্য হতে চলেছে। গৃহস্থালি সরঞ্জাম নির্মাতা সংস্থা এলজি বাজারে আনতে যাচ্ছে কথা বলা ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুকার। এসব সরঞ্জাম একটি বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কথা বলবে আপনার সঙ্গে। শুধু তাই নয়, চ্যাটের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর দেবে।

টেক্সট চ্যাট সার্ভিসের মাধ্যমে একটি বিশেষ অ্যাপ ঘরের বাইরে থেকেও  ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুকারের সঙ্গে কথা বলতে পারা যাবে। শপিং মলে কেনাকাটার সময় ওই অ্যাপের মাধ্যমে কথা বলে জেনে নেওয়া যাবে ফ্রিজে কী কী সরঞ্জাম মজুত আছে। পরিমাণ কত, তা ঘরের গৃহস্থালি জানিয়ে দেবে। এছাড়া এই অ্যাপের মাধ্যমে এল জি কোম্পানির অন্যান্য উপকরণকেও নিয়ন্ত্রণ করা যাবে।

নির্মাতা সংস্থা এল জি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সুবিধা এখন শুধু পাওয়া যাবে দক্ষিণ কোরিয়াতে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে ধীরে ধীরে তা বিশ্বজুড়েই ছড়িয়ে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ