,

ম্যারাডোনার মন বলছে বিশ্বকাপ আর্জেন্টিনারই

ম্যারাডোনার মন বলছে, হয়ে যেতে পারে এবারই। ২৮ বছরের আরাধ্য বিশ্বকাপ গৌরব মেসি-আগুয়েরোদের হাতে এসে ধরা দিতে পারে এই ব্রাজিলেই।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি কোচ আলেসান্দ্রো সাবেলার প্রশংসাতেও পঞ্চমুখ। তিনি বলেছেন, ‘কোচ সাবেলার ওপর রয়েছে আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস।’

নিজ দেশের একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনার কণ্ঠে ছিল স্বপ্নপূরণের আশাবাদ, ‘মনে হচ্ছে স্বপ্নপূরণটা হয়ে গেলেও যেতে পারে। এবারই আর্জেন্টিনা জিতে যেতে পারে বিশ্বকাপ।’

গত বিশ্বকাপে কোচ হিসেবে আর্জেন্টিনাকে নিয়ে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন দুঃস্বপ্নে পরিণত হয়।

বিশ্বকাপ শেষে নানামুখী সমালোচনায় কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন দেশকে সর্বশেষ বিশ্বকাপ জেতানো এই তারকা।

কোচের পদ থেকে সরে দাঁড়ানোর অভিমানেই কি না, গত চার বছর নাকি আর্জেন্টিনার কোনো খেলা দেখেননি এই কিংবদন্তি। তবে সেই অভিমান ভুলে ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচই তিনি দেখবেন বলে জানিয়েছেন।

বিশ্বকাপে এবার ম্যারাডোনাকে থাকতে হবে যথেষ্ট ব্যস্ত। ভেনেজুয়েলার একটি টেলিভিশন চ্যানেলের ধারাভাষ্যকার হিসেবে তিনি কাজ করবেন উরুগুইয়ান সাংবাদিক ভিক্টর হুগো মোরালেসেরে সঙ্গে। সিনহুয়া।

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে