,

পুলিশি নিরাপত্তা পেলেন যশোদাবেন

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন চিমনলালকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার গুজরাটের মেহসেনা জেলার ব্রাহ্মণওয়াড়া গ্রামে তাঁর বাড়ির সামনে নিরাপত্তার জন্য একজন সশস্ত্র পুলিশসহ পাঁচ পুলিশ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।

১৯৬৮ সালে যশোদাবেনকে বিয়ে করেন নরেন্দ্র মোদি। তখন যশোদাবেনের বয়স ছিল ১৭ বছর। মাত্র তিন বছর পর মোদি আরএসএসের একজন সক্রিয় কর্মী হিসেবে সংসার-ধর্ম ত্যাগ করেন। এরপর আর মোদি খোঁজ রাখেননি যশোদাবেনের। যশোদাবেনও গুজরাটের ব্রাহ্মণওয়াড়া গ্রামে ভাইদের কাছে চলে যান। এর দীর্ঘ ৪৫ বছর পর যশোদাবেনকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেন মোদি। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া লোকসভা নির্বাচনের আগে গুজরাটের ভাদোদরা আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় স্ত্রীর নামের জায়গায় যশোদাবেনের নাম লেখেন মোদি। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা আলোচনায় আসে।

এদিকে প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন যশোদাবেন। কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ না পেলেও এখন থেকে প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে পুলিশি নিরাপত্তায় থাকবেন তিনি।

মেহসেনা জেলার ডেপুটি পুলিশ সুপার এস বি ত্রিবেদী জানান, যশোদাবেনের নিরাপত্তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁর বাড়ির সামনে পুলিশ দেওয়া হয়েছে।

তবে নরেন্দ্র মোদির মা হীরাবেনকে এখনো পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি। মোদির মা গুজরাটের রাজধানী গান্ধীনগরে ছোট ছেলে পংকজের সঙ্গে থাকেন। হীরাবেনকে পুলিশি নিরাপত্তা না দেওয়া প্রসঙ্গে গান্ধীনগরের একজন পুলিশ কর্মকর্তা জানান, তাঁর পুলিশি নিরাপত্তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা তাঁরা পাননি।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি