,

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ইয়াসিনের বাড়িতে শোকের মাতম

accedent-----------------নিজস্ব প্রতিবেকসৌদি আরবের আল-লিথ শহরে গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন বাংলাদেশি। ওই দুর্ঘটনায়  ইয়াসিন (২৬) নামে আরেক বাংলাদেশি গুরুতর আহন। পরদিন শনিবার তিনিও মারা যান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের ঘাটুরার গোপীনাথপুর গ্রামে। ইয়াসিনের মৃত্যুর সংবাদে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।


সূত্র জানায়, গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইয়াসিনকে হেলিকপ্টারে করে কিং আবদুল আজিজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিংসাধীন অবস্থায় শনিবার ইয়াাসিন মারা যান।ইয়াসিনের পরিবার জানায়, ছয় ভাই বোনের মধ্যে ইয়াসিন সবার ছোট। ইয়াসিনের বড় ভাই মহসিন তাকে ২০০৭ সালে সৌদি আরবের নিয়ে যান। সেখানে ইয়াসিন কাপড়ের ব্যবসা করতেন।ইয়াসিনের বাবা নুরুল ইসলাম জানান, ‘সে (ইয়াসিন) প্রতিদিন সকাল ও রাতে নিয়মিত মুঠোফোনে তাদের সঙ্গে কথা বলতেন। সে সোদি আরবের জেদ্দায় থাকেন। গত শুক্রবার সে জেদ্দা থেকে আলকোছে যায় কাপড় কিনতে। কাপড় কিনে রাত ১০টার দিকে ইয়াসিন বাংলাদেশে ফোন করে আমাদের (মা-বাবা) সঙ্গে কথা বলে। এটাই ছিল আমাদের সঙ্গে তার শেষ কথা’।


তিনি আরো বলেন, আলকোছ থেকে ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় ইয়াসিন মারা যান। প্রথমে ইয়াসিনের মামা ইলিয়াস রাত ১১টার দিকে ফোন করে দুর্ঘটনার কথা জানান। পরে রাত দেড়টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।


তবে নিহতের পরিবার লাশ দাফনের ব্যাপারে সাংবাদিকদের জানিয়েছেন, পবিত্র স্থান হওয়ায় সৌদি আরবেই ইয়াসিনের লাশ দাফন করা হবে।



 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর