,

ঝটপট ক্রিসপি চিকেন!

আমাদের বাড়ির ছোট বড় সবাই এখন বাইরের খাবারের ভক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে ফাস্টফুড। প্রিয় এই মানুষগুলোকে স্বাস্থ্যসম্মত খাবার তুলে দিতে ঘরেই তৈরি করুন মজার মজার সব আইটেম। কীভাবে করবেন? আপনাদের জন্যই তো আমাদের নিয়মিত রেসিপি দেওয়ার এই আয়োজন। দেখে নিন, ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করার  রেসিপি। 



উপকরণ:

মুরগি ১টি ৮ টুকরো করে কাটা, ঘন দুধ আধা কাপ, ময়দা ১কাপ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, সরিষা গুঁড়া পরিমাণ মতো, কর্নফ্লেক্স বা চিপস আধা কাপ, তেল পরিমাণ মতো।



যেভাবে করবেন:

কর্নফ্লেক্স বা চিপসগুলো হাতে চাপ দিয়ে ভেঙ্গে নিন। একটি পলেথিন ব্যাগে ময়দা, লবণ, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লেক্স বা চিপস, সরিষা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মুরগির টুকরোগুলো দুধের মধ্যে কিছুক্ষণ রেখে তুলে নিন। এবার মাংসের টুকরোগুলো ময়দার মিশ্রণে দিয়ে প্যাকেটের মুখ বন্ধ করে খুব ভালো করে ঝেঁকে কোট লাগিয়ে নিন।



একটি পাত্রে তেল দিয়ে গরম করে মাংসগুলো দিন। কিছুক্ষণ পর চুলার আচঁ কমিয়ে ঢাকনা দিয়ে ভাজতে থাকুন। এতে মাংসের ভেতরটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু মচমচে হবে না। মচমচে করতে এবার ঢাকনা খুলে দিন এবং চুলার আচঁ বাড়িয়ে সোনালী করে ভেজে তুলুন।

পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর