শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমন্ত্রণ পেলে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন যশোদাবেন

আমন্ত্রণ পেলে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আপত্তি নেই বলে জানিয়েছেন স্ত্রী যশোদাবেন চিমনলাল। গতকাল শুক্রবার গুজরাটের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে তিনি এই আগ্রহের কথা জানান।

এখনো এ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পাননি ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন চিমনলাল।

শুক্রবার ওই সাক্ষাত্কারে যশোদাবেন বলেন, আমন্ত্রণ পেলে সোমবার রাষ্ট্রপতি ভবনে স্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আপত্তি নেই তাঁর। পাশাপাশি তিনি এ কথাও বলেছেন, আমন্ত্রণ না পেলেও তিনি অখুশি হবেন না। তিনি এখনো মনে করেন সময় হলে স্বামীর সঙ্গে তাঁর দেখা হবেই।

গতকাল সম্প্রচারিত ওই সাক্ষাত্কারে যশোদাবেন বলেন, ‘স্বামীর শপথ গ্রহণের অনুষ্ঠান আমার কাছে একটি বিশেষ আনন্দের মুহূর্ত। আমি তাঁর স্ত্রী হিসেবে গর্বিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, উনি যেন এভাবেই এগিয়ে যান।’

এবারের লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় মোদি মনোনয়নপত্রে তাঁর স্ত্রী হিসেবে যশোদাবেনের নাম লেখেন। স্ত্রীর স্বীকৃতি দেওয়ায় স্বামীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। বলেছেন, দেশের সেবা করতে স্ত্রী ও পরিবারকে ছেড়ে গিয়েছিলেন মোদি। আর সে কারণেই তাঁরা আলাদা থাকেন।

দীর্ঘ ৪৫ বছর পর ভারতের বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি স্ত্রীকে স্বীকৃতি দিয়েছেন। ১৯৬৮ সালে মোদি যশোদাবেনকে বিয়ে করেন। তখন যশোদাবেনের বয়স ছিল ১৭ বছর। মাত্র তিন বছর পর মোদি আরএসএসের একজন সক্রিয় কর্মী হিসেবে সংসার-ধর্ম ত্যাগ করেন। এরপর আর মোদি খোঁজ রাখেননি যশোদাবেনের। যশোদাবেনও চলে যান গুজরাটের মেহসানা জেলার ঈশ্বরওয়ারা গ্রামে ভাইদের কাছে। তিনিও আর বিয়ে করেননি। একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা হিসেবে পেনসন নিয়ে এখনো তিনি ওই গ্রামে ভাইদের কাছেই অবস্থান করছেন।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান