শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক রুখতে ১৯ কি.মি.জুড়ে মানববন্ধন

manobbandan11.5.14প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ও যৌন হয়রানিকে ‘না’ বলতে এবং জনগণকে সচেতন করে তুলতে ১৯ কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে নবীনগর যুব ফোরামের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এ মানবন্ধন করা হয়। উপজেলার বাঙ্গরা বাজার থেকে নবীপুর বাজার পর্যন্ত জমায়েত হওয়া মানববন্ধনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। উপজেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক দল ও সচেতন নাগরিক হাতে হাত রেখে দীর্ঘ এ মানববন্ধন তৈরি করেন। মানববন্ধনে বিশিষ্টজনদের মধ্যে অংশ নেন সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহমেদ খোকন, উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম, যুব ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রবিন, সাংস্কৃতিক সংগঠন মননের (মনজুড়ে নান্দনিক নবীনগর) সভাপতি শহিদুল হক প্রমুখ। নবীনগরে মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় যুবসমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে। তাছাড়া উপজেলার সর্বত্র যৌন হয়রানির ঘটনাও আশঙ্কাজনক হারে বাড়ছে। এসব রুখতে স্থানীয় যুব ফোরাম এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ ধরনের ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালনের উদ্যোগ নেয়।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান