,

টক শোতে টেবিল ভাঙলেন দুই সাংবাদিক

জর্ডানের একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত একটি টক শোতে আলোচনার সময় ব্যাপক উত্তেজিত হয়ে পড়েন দুই সাংবাদিক। এ সময় তাঁরা একে অপরকে মারতে উদ্যত হন এবং টেলিভিশন স্টুডিওর টেবিল ভেঙে ফেলেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত মঙ্গলবার জর্ডানের স্যাটেলাইট চ্যানেল সেভেন স্টারসে টক শোটি সরাসরি সম্প্রচারের সময় এ ঘটনা ঘটে। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক শাকের আল-জোহারি ও মো. আল-জায়োউসি। তাঁরা সিরিয়ায় তিন বছর ধরে গৃহযুদ্ধ নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার একপর্যায়ে মো. আল-জায়োউসি অভিযোগ করে বলেন, শাকের আল-জোহারি সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিচ্ছেন। এতে ক্ষিপ্ত হয়ে শাকের আল-জোহারি অভিযোগ করেন, জায়োউসি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করার জন্য অর্থ পাচ্ছেন। এর পরই আলোচনা ছেড়ে তাঁরা পরস্পরকে মারতে তেড়ে যান এবং স্টুডিওর টেবিলটি ভেঙে ফেলেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ