,

বিজয়নগরে দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১

Accadnt_sm_653046689ডেস্ক রিপোর্ট : ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের সাতবর্গ এলাকায় দুটি বাসের মুখোমুখী সংঘর্ষে দুলাল মিয়া (৩৫) নামে এক চালক নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন।


বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকামুখী গ্রীণলাইন পরিবহন ও সিলেট অভিমুখী বিআরটিসি বাসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত দুলাল মিয়া বিআরটিসি বাসের চালক।
সরাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাহেব নূর জানান, ঢাকা-সিলেট হাইওয়েতে ওভারটেক করার সময় ওই দুটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় আহত যাত্রীদেরকে এলাকাবাসী উদ্ধার করে পার্শ্ববর্তী মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়া মারা যায়। অন্য আহতদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। 


 

এ দুর্ঘটনার পর ওই মহাসড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর