,

মোদির ‘মেয়ে’ হতে চান না প্রিয়াঙ্কা

‘প্রিয়াঙ্কা আমার মেয়ের মতো।’ ভারতের নির্বাচনে প্রধানমন্ত্রী পদে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী নরেন্দ্র মোদির এ কথা মেনে নিতে পারেননি প্রিয়াঙ্কা। পাল্টা জবাবে জোরের সঙ্গে তিনি বলেছেন, ‘আমি রাজীব গান্ধীর মেয়ে।’



দূরদর্শনে প্রচারিত এক সাক্ষাত্কারে নরেন্দ্র মোদির মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। টাইমস অব ইন্ডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে।



নরেন্দ্র মোদি সম্প্রতি জানান, তিনি প্রিয়াঙ্কা গান্ধীকে আক্রমণ করে কোনো কথা বলতে চান না। তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা আমার কাছে মেয়ের মতো। তাঁর মা কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বা কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর মতো প্রিয়াঙ্কা আমার কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নন।’



মোদির ওই বক্তব্যের  জবাবে কংগ্রেসের নেতা পি চিদম্বরম বলেন, মোদি যে প্রিয়াঙ্কাকে নিজের মেয়ের মতো মনে করেছেন, এতে তিনি খুশি। তবে প্রিয়াঙ্কা মোদিকে বাবার মতো দেখতে পারবেন কি না, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। পরে প্রিয়াঙ্কা মোদিকে তাঁর সাফ জবাব জানিয়ে দেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ