,

সংখ্যালঘুদের মোদিকে ভয় পাওয়ার কারণ আছে: অমর্ত্য সেন

ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেদ্র মোদিকে ভয় পাওয়ার কারণ আছে। গতকাল মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।



লোকসভা নির্বাচনে আজ বুধবার অমর্ত্য সেন পশ্চিমবঙ্গের বোলপুরে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন। ২০০১ সালের পর তিনি এবারই ভোট দিচ্ছেন।



|নোবেলজয়ী অমর্ত্য সেন বলেন, এই নির্বাচনে মূল বিষয় ধর্মনিরপেক্ষতা। এটা সত্য, একটি আদালত মোদিকে অব্যাহতি দিয়েছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে এখনো অনেক অভিযোগ রয়েছে। তাঁর ক্ষমতায় আসা নিয়ে সংখ্যালঘুদের ভীত হওয়ার কারণ আছে। যদিও ভালো অবস্থানে থাকা অনেক মুসলমান এভাবে ভাবে না। অনেকে ইতিমধ্যে তাঁর দলে যোগ দিয়েছে।



নির্বাচনে ভোট দেওয়া প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, ‘এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমি এতে অংশ নিতে চাই। আমি খুবই আনন্দিত যে, কোনো ধরনের সাংবিধানিক নিয়ম লঙ্ঘন ছাড়াই আমি এবার ভোট দিতে পারছি।’



গত বছরের জুলাই মাসে মোদির বিপক্ষে শক্তিশালী অবস্থান নেন অমর্ত্য সেন। এ সময় একটি টেলিভিশন সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, তিনি মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। কারণ, তিনি ধর্মনিরপেক্ষ নন। তিনি বলেন, ‘ভারতের একজন নাগরিক হিসেবে আমি মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ নেননি।’



নোবেলজয়ী এই অর্থনীতিবিদ মনে করেন, মোদি আরও ধর্মনিরপেক্ষতার পরিচয় দিতে পারতেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তায় আরও পদক্ষেপ নিতে পারতেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ