,

ব্রাহ্মণবাড়িয়ায় ঠিকাদারের হাতে প্রকৌশলী লাঞ্ছিত

news-image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিম্নমানের কাজে বাধা দেওয়ায় এলজিইডির উপসহকারী প্রকৌশলী মাহফুজুল হককে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। 


গত রোববার দুই জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলীর সামনেই আবু সাইদ নামের ঠিকাদার তাঁকে লাঞ্ছিত করেন। এ কারণে কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রকৌশল অধিদপ্তর।



এলজিইডি প্রকৌশলী সূত্র জানায়, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজার থেকে মূলগ্রাম বাজার হয়ে ময়দাগঞ্জ বাজার পর্যন্ত সড়ক মেরামত ও পিচ দিয়ে উন্নয়নের জন্য ৭৭ লাখ টাকার প্রাক্কলন করে দরপত্র আহ্বান করা হয়। 


ব্রাহ্মণবাড়িয়ার তুষি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ৬৬ লাখ ১৬ হাজার ৭৯০ টাকায় কার্যাদেশ পায়। ওই প্রতিষ্ঠানের নামে কাজটি করছেন আবু সাইদ। তবে রাস্তার মেরামতকাজ তদারকি করেন মাহফুজুল। তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।


গত রোববার এলজিইডির ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মামুন খান ও জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পরিদর্শন করে এর সত্যতা পান। এ সময় তাঁদের উপস্থিতিতে মাহফুজুলকে আবু সাইদ কিল-ঘুষি মারেন।


মামুন খান জানান, মাহফুজুলকে লাঞ্ছিত করার ঘটনায় ওই কাজটি বন্ধ রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আবু সাইদের দাবি, তিনি উপসহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করেননি।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি