,

নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে!

M Biman-2মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে রয়েছে বলে দাবি করেছে অস্ট্রেলিয়ার অনুসন্ধানী কোম্পানি জিওরিজোন্যান্স।

জিওরিজোন্যান্স দাবি করেছে, তারা মালয়েশীয় ফ্লাইট এমএইচ ৩৭০ এর ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে ভাসতে দেখেছেন। বিমানটি নিখোঁজের তিন দিন আগের তোলা ছবির সঙ্গে প্রাপ্ত প্রমাণাদি মিলিয়ে দেখে নিশ্চিতের পরেই তারা এ দাবি করেছেন।

কোম্পানিটির কর্মকর্তা ডেভিড পোপ বলেন, ‘২০ ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে আমাদের বিশেষজ্ঞরা।

সেখানে একটি বাণিজ্যিক বিমানের ধ্বংসাবশেষের চিহ্ন পেয়ে আমরা খুবই উজ্জীবিত। আমাদের ধারণা, এটা মালয়েশিয়ার বিমানেরই কিছু উপাদান।’

পোপ বলেন, ‘আমরা এখনও এটা বলছি না যে এই উপাদানগুলো নিখোঁজ বিমানটিরই। তবে আশা করছি এর সূত্র ধরে বিমানটির হদিস মিলতে পারে।’

গত ১০ মার্চ নিখোঁজ এ বিমানটির অনুসন্ধান শুরু করেছে জিওরিজ্যোন্যান্স। গত ৮ মার্চ ২৩৯ আরোহীসহ মালয়েশিয়া থেকে চীনে যাওয়ার পথে এমএইচ ৩৭০ বিমানটি নিখোঁজ হয়।

সূত্র: এনডিটিভি

 

এ জাতীয় আরও খবর

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি