সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ আবদুল জব্বারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ

অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির সাবেক সাংসদ মো. আবদুল জব্বারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ হয়েছে।

মো. আবদুল জব্বারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে শান্তি কমিটি গঠনে সক্রিয় ভূমিকা পালন ও তাঁর নেতৃত্বে সশস্ত্র রাজাকার বাহিনী গঠন। মুক্তিযুদ্ধকালে দুজন মুক্তিযোদ্ধাকে হত্যা ও ৩৩ জনকে গণহত্যা, ২০০ হিন্দুকে ধর্মান্তরিত করা এবং অগ্নিসংযোগ ও লুটপাট।



আজ সোমবার বেলা ১১টায় মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ধানমন্ডিতে সংস্থাটির সেফ হোম কার্যালয়ে এই ব্রিফিং হয়।



সংবাদ ব্রিফিংয়ে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, পিরোজপুরের মঠবাড়িয়া থানার আবদুল জব্বার ১৯৫৬ সালে প্রকৌশল বিদ্যায় পড়াশোনা শেষ করেন। পরে তাঁর শ্বশুর ও তত্কালীন প্রভাবশালী মুসলিম লীগ নেতা আরশেদ আলীর প্রভাবে তিনি মুসলিম লীগের রাজনীতি শুরু করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পিরোজপুরে মহকুমা শান্তি কমিটি গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। পরে তাঁর নেতৃত্বে মঠবাড়িয়ায় সশস্ত্র রাজাকার বাহিনী গঠন করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ফুলঝুরিতে দুজন মুক্তিযোদ্ধাকে হত্যা, নলীতে ১১ জনকে গণহত্যা, ফুলঝুরিতে প্রায় ২০০ হিন্দুকে ধর্মান্তরিত করা এবং আঙুলকাটা ও মঠবাড়িয়ায় ২২ জনকে গণহত্যার অভিযোগ পাওয়া গেছে।



এ ছাড়া তদন্তে তাঁর বিরুদ্ধে লুণ্ঠন ও অগ্নিসংযোগের প্রমাণ মিলেছে। ওই প্রমাণ অনুযায়ী তিনি ও তাঁর নেতৃত্বের রাজাকার বাহিনী ৫৫৭টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছেন।

তদন্ত সংস্থা জানায়, মামলায় মোট সাক্ষী ৪৬ জন। গত বছরের ১৯ মে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আজ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার সহসমন্বয়ক এম সানাউল হক, তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা