,

গৃহবধূর হাত-পা বেঁধে নির্যাতন, শাশুড়ি আটক

 Nirjaton=2নবীনগরে যৌতুকের জন্য শিল্পী আক্তার (২০) নামে এক গৃহবধূর হাত-পা বেধে নির্যাতন চালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। এসময় তার মাথার চুলও কেটে দেয় তারা। শুক্রবার বিকেলে উপজেলার নাটঘর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ হাত-পা বাধা অবস্থায় গৃহবধূকে উদ্ধার করেছে। শিল্পীর শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ। তবে বাকিরা পালিয়ে গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাটঘর এলাকার প্রবাসী রহুল আমিনের সঙ্গে বিয়ে হয় শিল্পীর। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় তাকে মারধর করা হতো। স্বামী বিদেশ যাবার পর মারধরের মাত্রা আরও বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় শুকবার বিকেলে শিল্পীকে হাত-পা বেধে মাথার চুল কেটে একটি ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শিল্পীকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির অন্য লোকজন পালিয়ে গেলে পুলিশ শিল্পীর শ্বাশুড়ি আমেনা বেগমকে(৫০) আটক করে ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা জানান, নির্যাতনের খবর পেয়ে পুলিশ শিল্পীকে উদ্ধার করেছে। সে বাদী হয়ে মামলা করেছে।

 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি