,

ঘুষ দিলে নিন, ঝাড়ুতে ভোট দিন: কেজরিওয়াল

রাজনৈতিক দলগুলো ঘুষ দিলে নেবেন, কিন্তু ভোটটা দেবেন ঝাড়ুতে। এভাবে আমেথির ভোটারদের কাছে ভোট চেয়েছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর এ মন্তব্য নির্বাচন কমিশনের কাছে আপত্তিকর বলে বিবেচিত হতে পারে।

আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, আমেথির রানীগঞ্জের শুকলা বাজার এলাকায় এক সমাবেশে এমন আহ্বান জানিয়েছেন দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী। গান্ধী পরিবারের আসনখ্যাত আমেথিতে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন কেজরিওয়াল।

আমেথির জনগণের উদ্দেশে এএপির প্রধান বলেন, ‘এখানে নির্বাচন হচ্ছে। তাঁরা (অন্য রাজনৈতিক দলের প্রার্থী) আপনাদের নগদ অর্থ দেওয়ার প্রস্তাব দেবেন, তা নেবেন। এটা আপনাদের শ্রমের অর্জিত অর্থ, যা তাঁরা টু-জি ও কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির মাধ্যমে লুণ্ঠন করেছেন। তাঁদের দেওয়া শাড়ি ও কম্বলও নিন। সবকিছুই নিন। কিন্তু তাঁদের ভোট দেবেন না। ঝাড়ুতে ভোট দিন।’

আমেথিতে এএপির প্রার্থী কুমার বিশ্বাস। তাঁর পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন কেজরিওয়াল। বিশ্বাসের জন্য ভোট চেয়ে আমেথির ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের পর রাহুল আর আসবেন না। আর বিজেপির স্মৃতি ইরানি টিভির অনুষ্ঠানে ফিরে যাবেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর