,

মেসিকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে?

দুজনই একই দেশের, একই সঙ্গে খেলেন জাতীয় দলে। কিন্তু পেশাদার ফুটবলে আবেগের ঠাঁই নেই। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ম্যাচে তাই লিওনেল মেসি-অ্যাঙ্গেল ডি মারিয়া ঘোর প্রতিদ্বন্দ্বী। সে কারণেই কোপা ডেল রের ফাইনালে বার্সার স্বপ্ন খুন হওয়ার পেছনে দারুণ ‘ভূমিকা’ রেখেছেন ডি মারিয়া। কিন্তু যখন দেখলেন, ফাইনালে বার্সার পরাজয়ের পর মেসিকে বলির পাঁঠা বানানো হচ্ছে, তখন বসে থাকতে পারেননি ডি মারিয়া।

আর্জেন্টিনা অধিনায়ক সম্পর্কে ডি মারিয়া বললেন, ‘মেসি অবিচল রয়েছে। তার মোটেও খারাপ সময় যাচ্ছে না। প্রতিপক্ষ তাঁকে খুব ভালোভাবে আটকে রাখছে, এই যা। সমস্যা হচ্ছে, যখন পুরো দল ভালো খেলে না, তখন সংবাদমাধ্যম কেবল মেসির ওপর দায় চাপায়।’

অবশ্য মাস্তেলায় কোপা ডেল রের ফাইনালে জিতে দারুণ খুশি ডি মারিয়া। উচ্ছ্বাসভরা কণ্ঠেই বললেন, ‘রিয়ালে আসার পর এটিই আমার সেরা মুহূর্ত। যদি চ্যাম্পিয়নস লিগ জিততে পারি, তবে এ অনুভূতি আরও সুন্দর হবে। ’ 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে