,

হাসপাতাল তত্ত্বাবধানে মনিটরিং সেল কেন নয়: হাইকোর্টের রুল

সরকারি-বেসরকারি হাসপাতাল, রোগনির্ণয় কেন্দ্র ও ক্লিনিক তত্ত্বাবধানে একটি তদারক সেল গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর এই রুল দেন। একই সঙ্গে অননুমোদিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র বন্ধ করার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা ও জানতে চাওয়া হয়েছে।

স্বাস্থ্যসচিব, আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি বা সাধারণ সম্পাদককে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনগণের জন্য চিকিত্সাসেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে গত ১৯ মার্চ রিট আবেদন করেন আইনজীবী জে আর খান রবিন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আলামিন সরকার।

জে আর খান রবিন প্রথম আলোকে বলেন, সংবিধান অনুযায়ী চিকিত্সাসেবা মানুষের মৌলিক অধিকার। সরকার জনগণের জন্য তা নিশ্চিত করবে। কিন্তু দেশের পর্যাপ্ত সরকারি হাসপাতাল না থাকায় সাধারণ জনগণ চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল থাকলেও বেশি অর্থ খরচ করে সেখান থেকে চিকিত্সাসেবা গ্রহণ করতে পারছে না। বিনা মূল্যে দরিদ্র জনগণের জন্য চিকিত্সাসেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়। আদালত এ ব্যাপারে রুল জারি করেছেন।

রুলে সরকারি-বেসরকারি হাসপাতাল, রোগনির্ণয় কেন্দ্র ও ক্লিনিকের মালিকদের মাধ্যমে দরিদ্র জনসাধারণের (ইউনিয়ন চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে শনাক্তকৃত) বিনা মূল্যে চিকিত্সার ব্যবস্থা নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে মেডিকেল প্র্যাকটিস, প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি অধ্যাদেশ ১৯৮২ (সংশোধিত ১৯৮৪) অনুযায়ী বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের ক্ষেত্রে বাস্তবায়নের কেন নির্দেশ দেওয়া হবে না, এ ব্যাপারেও রুল রয়েছে। ওই অধ্যাদেশে ডায়াগনস্টিক পরীক্ষাসহ চিকিত্সাসেবার মূল্য নির্ধারণের বিষয়ে বলা আছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর