,

শুটিংয়ে আহত শুভ

কিস্তিমাত ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন আরিফিন শুভ। জানা গেছে, ঘোড়ায় চড়ে শুটিং করছিলেন শুভ। রাস্তায় থামানো ট্রাকের সঙ্গে ঘোড়ার ধাক্কা লাগে। এ সময় শুভ পায়ে আঘাত পান। গত বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে এই ঘটনা ঘটে। পরে শুভকে মেট্রোপলিটন ক্লিনিকে আনা হয়।

গতকাল শুক্রবার বিকেলে শুভ জানান, তিনি ডান পায়ের হাঁটুতে ব্যথা পেয়েছেন। হাসপাতালে আসার পর তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তাঁকে সপ্তাহ দুয়েক পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শুভ বলেন, ঘোড়াটি সিনেমার শুটিংয়েই ব্যবহার করা হয়। কিন্তু শুরু থেকেই ঘোড়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। এ কারণেই দুর্ঘটনা ঘটেছে।

কিস্তিমাত ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন শুভ। ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর