,

মাদক পাচারকারী গ্রেফতার

Atok-212013122102541120131223-150x150প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তিতাস ব্রিজ সংলগ্ন বাইপাস সড়ক এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে ১৭৬ বোতল ভারতীয় মদসহ জয়নাল (৩০) নামের এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।



গ্রেপ্তার হওয়া জয়নাল আখাউড়া পৌরশহরের তারাগণ গ্রামের লাল মিয়ার ছেলে।



রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম আখাউড়া পৌরশহরের তিতাস ব্রিজ সংলগ্ন বাইপাস সড়ক এলাকায় একটি সিএনজি অটোরিক্সার (ব্রাহ্মণবাড়িয়া-থ-১১-১২১০) গতিরোধ করে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১৭৬ বোতল ভারতীয় মদসহ জয়নালকে গ্রেপ্তার করেন। এ সময় আরো ২ পাচারকারী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ মদ বহনকারী সিএনজি অটোরিক্সাটি জব্দ করে থানায় নিয়ে আসে।



আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, আটক জয়নালের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পালিয়ে যাওয়া দুই পাচারকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর