বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে নবনিবার্চিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ডাকাতের কবলে ॥ ভাইস চেয়ারম্যানসহ আহত -৩

Crime-150x150নাসিরনগর-পূর্বভাগ সড়কে নবনিবার্চিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেবের মাইক্রোবাসটিতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় ভাইস চেয়ারম্যারসহ তিন জন আহত হয়েছে। ডাকাতরা তাদের কাছ থেকে নগদ টাকাসহ ৬টি মোবাইল নিয়ে যায়। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিলপাড়া নামক স্থানে এঘটনা ঘটে।   ডাকাতির শিকার আহত নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব জানায়, সিলেট মাজার জিয়ারত শেষে  মাইক্রো দিয়ে নাসিরনগর আসার পথে  তিলপাড়া নামক স্থানে ৮/১০জনের মুখোজপড়া ডাকাতদল তাদের গতিরোধ করে গাড়ির গ্লাস ভেঙ্গে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব (৪৫),উপজেলা চেয়ারম্যানের চাচা জামাল মিয়া-(৫৪) ও নুর আলম (৪৬) আহত হয়।  পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় । 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা