,

আজ থেকে হজ ও ওমরাহ মেলা

hoj_umraআজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৪ দিন ব্যাপী ‘৭ম হজ ও ওমরা ফেয়ার-২০১৪।’ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।মেলা চলবে আগামী ৩০ মার্চ সন্ধ্যা পর্যন্ত। এবারের মেলায় ৪০০টিরও বেশি স্টল থাকছে বলে জানিয়েছেন হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নেতারা।

হাব সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেন, ‘মেলার উদ্দেশ্যে পুরনো ও নতুন হজ এজেন্সির সঙ্গে ইচ্ছুক হজযাত্রীদের মধ্যে একটি যোগসূত্র স্থাপন, সেতুবন্ধন রচনা করা, সচেতনতা বৃদ্ধি, মধ্যসত্তভোগী বর্জন এবং হজ সংক্রান্ত তথ্যাবলী প্রদান ও প্রশিক্ষণ প্রদান।

এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় ২টি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সাধারণ প্যাকেজ মূল নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। আর দ্বিতীয় প্যাকেজ মূল্য ৩ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়াও প্রত্যেক এজেন্সি স্ব-স্ব প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার নির্ধারিত সর্বনিম্ন ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকার নীচে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না বলে জানিয়েছেন তিনি।

সীমিত পরিসরে হলেও এ বছর থার্ড ক্যারিয়ারের অনুমতি প্রদান, ক্যাটারিং সার্ভিসের খাবার সরবরাহের শর্ত প্রত্যাহার এবং ফেতরা পদ্ধতি বহাল রাখার দাবি জানিয়েছেন হাব সভাপতি।


হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, সরকারি ব্যবস্থাপনার তথ্য জানা যাবে ধর্ম মন্ত্রণালয়ের স্টল থেকে। মেলা চলাকালীন প্রতিদিন বাদ মাগরিব অভিজ্ঞ আলেম দিয়ে হজ প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হজের যাবতীয় তথ্যাবলী সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা হাবের স্টলসমুহ থেকে অবগত করা হবে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের ৪ অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হবে । ইতোমধ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় আলাদা আলাদা হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুন হজের টাকা জমা দেওয়ার শেষ তারিখ। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী পাঠানোর টার্গেট নির্ধারণ করা হয়েছে । এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮জন।


এসএ

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা