শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে চোরাই সিএনজিসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

arrest-75[1]প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চুরি হওয়া সিএনজিসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া গ্রাম থেকে সিএনজিসহ জসীম উদ্দিন (৪৭) নামের এক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার সিএনজি চুরির সঙ্গে জড়িত বিজয়নগরের মিরাসানি গ্রামের জুয়েল (২৩) ও শ্রীমঙ্গলের মাইজদী পাহাড় এলাকার হোসেন (৪৫) কে গ্রেপ্তার করা হয়।

বিজয়নগরের চম্পকনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন জানান, সিঙ্গারবিল মধ্যপাড়ার ওয়াসিম মিয়ার বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে নতুন একটি সিএনজি অটোরিক্সা চুরি হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার মিরাসানি গ্রামের জুয়েলকে আটক করা হয়। পরে জুয়েলের দেয়া তথ্য ও তার মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শ্রীমঙ্গলের মাইজদী পাহাড় এলাকা থেকে হোসেন মিয়াকে ও কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া গ্রাম থেকে জসীম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। 

এসআই কবির আরও জানান, চোরচক্রটি ট্রাক চালক জসীমের কাছে ৫০ হাজার টাকায় সিএনজিটি বিক্রি করে। তারা তিনজনই সিএনজি চোর চক্রের সদস্য বলে জানান তিনি।  

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান