শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন

bbariaকঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পরিক্ষা শুরু হয়েছে। এ বছর ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭টি কেন্দ্রে এএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল সহ মোট ২১ হাজারেরও বেশি পরিক্ষার্থী অংশ গ্রহন করছে। রোববার সকাল থেকে প্রতিটি পরিক্ষা কেন্দ্র এবং এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সার্কেল এএসপি তাপস রঞ্জন ঘোষ, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রবসহ পরিক্ষায় দায়িত্বপ্রাপ্ত হল সুপার ও শিক্ষকবৃন্দ। কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ ভাবে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরিক্ষা যাতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদেরকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান