,

পটুয়াখালীতে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে

52f4ac8de17af-potuakhaliপটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে।

আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। ছেলের নাম সঞ্জয় খাসকেল (২৫)। বাবার নাম হরিনাথ খাসকেল (৭০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ ছিল। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাবা-ছেলের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন সঞ্জয়। আশঙ্কাজনক অবস্থায় বাবা হরিনাথকে উদ্ধার করে দুমকি লুথান হেলথ কেয়ারে নিয়ে যান স্থানীয় ব্যক্তিরা। সেখানে কর্তব্যরত চিকিত্সক হরিনাথকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার প্রথম আলোকে বলেন, সঞ্জয়ের কর্মকাণ্ডে তাঁর পরিবারের লোকজন বরাবরই অতিষ্ঠ ছিল। দুই বছর আগেও টাকা-পয়সার জন্য স্বজনদের মারধর করায় তাঁকে ধরে পুলিশে দেওয়া হয়েছিল।

আটক সঞ্জয়ের ভাষ্য, তাঁর বাবা বাড়িঘর বিক্রি করে শহরে যেতে চাইলে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এর পর কী ঘটেছে, তা জানতে চাইলে তিনি নিশ্চুপ হয়ে যান।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক হেমায়েত উদ্দিন খান বলেন, হরিনাথের মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি